Kolkata

আয়ুর্বেদ হাসপাতালে আগুন

উত্তর কলকাতার গ্রে স্ট্রিট। এখানেই ট্রাম লাইনের ওপর গায়ে গায়ে বাড়ির সারি। পুরনো কলকাতা। কাছেই হাতিবাগান। এখানেই রয়েছে দীর্ঘদিনের ব্রিটিশ স্থাপত্যের একটি বাড়ি। যা আসলে একটি আয়ুর্বেদ হাসপাতাল। নাম বিশ্বনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় ও হাসপাতাল। স্থানীয় মানুষজন তো বটেই আয়ুর্বেদ চিকিৎসায় বিশ্বাসী মানুষজনের কাছে এই হাসপাতাল যথেষ্ট পরিচিত। সেখানেই মঙ্গলবার দুপুরে আগুন লেগে যায়। যেটুকু জানা গেছে, হাসপাতালের আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুত করার ঘরেই আগুনটি লাগে। দমকলের ২টি ইঞ্জিন আগুন আয়ত্তে আনে। ১ ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসে যায়। দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লাগে। তদন্ত চলছে।

আগুন যখন লাগে তখন হাসপাতালে বেশ কয়েকজন রোগী ভর্তি ছিলেন। হাসপাতাল সূত্রের খবর তাঁদের দ্রুত নিচে নামিয়ে আনা হয়। আগুনে না তো হাসপাতালের কোনও বড় ক্ষতি হয়েছে, না রোগীদের কোনও সমস্যা হয়েছে। তবে কেন আগুন লাগল তা হাসপাতালের তরফেও খতিয়ে দেখা হচ্ছে।

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026