Entertainment

রাতদিনের ব্যস্ততা শিকেয়, মাছি তাড়াচ্ছে টলিপাড়া

কিছুদিন আগেই টেকনিশিয়ানদের সঙ্গে প্রযোজকদের জটিলতা তৈরি হয়েছিল টলিপাড়ায়। এবার প্রযোজকদের সঙ্গে সংঘাত লাগল আর্টিস্ট ফোরামের। যার জেরে বিগত ২ দিন ধরে স্তব্ধ টলিপাড়ার যাবতীয় কর্মকাণ্ড। দিনরাত কর্মব্যস্ত স্টুডিওগুলো ফাঁকা। কাজকর্ম শিকেয়। ইতিউতি বসে গল্প করছেন কেউ কেউ। আর্টিস্ট ফোরামের দাবি, প্রয়োজকরা তাঁদের সময়মত টাকা দিচ্ছেননা। ফলে তাঁদের কাজ বন্ধ করে নিজেদের দাবিতে সোচ্চার হতে হয়েছে।

প্রয়োজকদের তরফ থেকে যদিও এই অভিযোগ মানা হয়নি। তাঁদের দাবি ছুটিছাটার কারণে টাকা দিতে দেরি হয়েছে ঠিকই। তবে টাকা দেওয়া হচ্ছেনা বা হবেনা এমন নয়। সকলেই টাকা পেয়ে যাবেন। ইতিমধ্যে ২ পক্ষে একটি বৈঠকও হয়েছে। কিন্তু সেই বৈঠক থেকে কোনও সমাধানসূত্র বার হয়নি। ফলে কাজ যেমনকার বন্ধ তেমনই রয়েছে। এমন চলতে থাকলে অনেক সিরিয়ালের নতুন এপিসোড ধারাবাহিকভাবে দর্শকদের কাছে পৌঁছবে না বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026