Kolkata

শহরে দুষ্কৃতি দৌরাত্ম্য, বোমাবাজি, গুলি

সকাল ৭টা ২০। তখনও সেভাবে ব্যস্ত হয়ে পড়েনি নারকেলডাঙা মেন রোড। কেউ ছেলেমেয়েকে নিয়ে স্কুলের পথে। কেউ থলি হাতে চলেছেন বাজারের দিকে। এমন সময়ে বোমার প্রচণ্ড শব্দে চমকে ওঠেন এলাকাবাসী। বোমাটা পড়ে খালপোল থেকে নেমে ষষ্ঠীতলার কাছেই। বোমা পড়ার পর চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কে অনেকেই ছুটে বাড়ির ভিতর ঢুকে পড়েন। অভিযোগ সেই সময়ে ষষ্ঠীতলার কাছেই দানিশ নামে এক যুবকে লক্ষ্য করে গুলি চলে। গুলি লাগে দানিশের থাইয়ের পিছনে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়দের দাবি, মোটরবাইকে করে এসেছিল ৩ দুষ্কৃতি। গুলি চালিয়ে মোটরবাইকেই চম্পট দেয় তারা। তবে তারা কেউই এলাকার নয় বলেই দাবি করেছেন স্থানীয়রা।

রক্তাক্ত দানিশকে দ্রুত এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়দের দাবি, প্রোমোটিং সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে স্থানীয়দের দাবি, দানিশও এলাকায় একজন সমাজবিরোধী হিসাবেই পরিচিত।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026