অটো থেকে ছিটকে পড়ে মৃত্যু হল দেড় বছরের এক শিশুর। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে টবিন রোড-৩৪সি বাস স্ট্যান্ড রুটের অটোতে। স্থানীয়দের দাবি, মঙ্গলবার দুপুরে দেড় বছরের শিশু রাজদীপকে কোলে নিয়ে টবিন রোড থেকে অটোয় চড়েন মা রিঙ্কি সর্দার। বঙ্গলক্ষ্মী বাজার পার করে বিবেক মোড়ের কাছে অটোটি অন্য অটোর সঙ্গে রেষারেষি করছিল বলে অভিযোগ। এই সময়ে প্রবল গতিতে থাকা অটোর ঝাঁকুনিতে টাল সামলাতে না পেরে শিশুটি মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশু রাজদীপের। শিশুর মায়ের অভিযোগ, এই অবস্থায় অটো নিয়ে চম্পট দেয় অটোচালক।
বরানগর থানার পুলিশ দেহ উদ্ধারে গেলে স্থানীয় জনতার রোষের মুখে পড়ে। শিশুটিকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, এই রুটে অনেক অটো বেপরোয়া গতিতে চলাচল করে। তার ওপর বর্ষায় রাস্তা খারাপ। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা এমনিতেই বেশি থাকে। ঘটনার পর থেকে ঘাতক অটো সহ অটোচালক বেপাত্তা। পুলিশ খোঁজ শুরু করেছে।
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…