Kolkata

ভারতী ঘোষের স্বামীকে গ্রেফতার করল সিআইডি

প্রাক্তন পুলিশ কর্তা ভারতী ঘোষের স্বামীকে গ্রেফতার করল সিআইডি। মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হয়। তাঁকে গ্রেফতার করে ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত ভারতী ঘোষের স্বামী এমএভি রাজুকে পুলিশ হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় বারবার জিজ্ঞাসাবাদ করলেও ভারতী ঘোষ ও তাঁর নিরাপত্তারক্ষী সুজিত মণ্ডল বেপাত্তা। এদিন ভারতী ঘোষের স্বামী হাইকোর্টে আগাম জামিনের আর্জি জানান। কলকাতা হাইকোর্ট সেই আর্জি খারিজ করে দেয়। তারপরই এমএভি রাজুকে গ্রেফতার করেন সিআইডি আধিকারিকরা।

এ বছরের শুরুর দিকে ভয় দেখিয়ে সোনা লুঠের মামলায় পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে সিআইডি। তাঁকে হন্যে হয়ে খুঁজলেও ভারতী ঘোষের হদিস পাননি তদন্তকারী আধিকারিকরা। এরপর একে একে তাঁর বাড়ি ও লকার সিল করে দেয় সিআইডি। পাওয়া যায় হিসাব বহির্ভূত সম্পত্তির হদিস। সেই মামলায় এরপর বিভিন্ন সময়ে ভারতী ঘোষের স্বামীকে জিজ্ঞাসাবাদ করেন সিআইডি আধিকারিকরা। অবশেষে এদিন এমএভি রাজুকে গ্রেফতার করলেন তাঁরা।

২০১৭ সালের ডিসেম্বরে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পদ থেকে সরিয়ে আইপিএস ভারতী ঘোষকে ব্যারাকপুর তৃতীয় ব্যাটেলিয়নে বদলি করা হয়। এই সিদ্ধান্তের পরই মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে একদা পরিচিত ভারতীয় ঘোষ ডিজির কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন। এর ২ মাসের মধ্যেই ভারতী ঘোষের ফ্ল্যাটে হানা দেয় সিআইডি। জারি হয় গ্রেফতারি পরোয়ানা। এসময়ে অডিও বার্তায় কয়েকবার আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেন ভারতী ঘোষ। তবে তিনি কোথায় তার হদিস পায়নি পুলিশ। এখনও তিনি বেপাত্তাই।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026