Kolkata

আগুন লাগার জের, আপাতত বন্ধ সিনেমা হলের সব শো

তদন্তের ওপর নির্ভর করছে দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমা হলে ফের শো শুরু। গত রবিবার রাতে নাইট শো চলার সময় প্রিয়া সিনেমা হলের একাংশে আগুন লাগে। সিনেমা হলের একতলায় একটি মোমোর দোকান থেকে আগুন ছড়ায়। যা দোতলায় সিনেমার হলটির কর্ণধার অরিজিৎ দত্তের অফিস ও থাকার ঘরে প্রভাব ফেলে। এদিকে আগুন লাগার পর ধোঁয়ায় চারদিক ভরে যায়। দ্রুত শো বন্ধ করে সব দর্শককে বাইরে বার করে আনা হয়। আগুন আয়ত্তে আনেন দমকলকর্মীরা।

সোমবার সকালেও প্রিয়া সিনেমা হলের সামনে প্রচুর উৎসাহী মানুষের ভিড় জমে। ঘটনাস্থলে হাজির হন দমকলের ডিজি জগমোহন সহ অনেক পুলিশকর্মী। ডিজি জানান, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে ফায়ার লাইসেন্সের কোনও সমস্যা নেই। কেন আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। ফরেনসিক বিশেষজ্ঞরাও এদিন ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন। পুরো তদন্তে হলের মালিকের তরফে সবরকম সাহায্য তাঁরা পাচ্ছেন বলে জানান জগমোহন। তবে তদন্তের গতিপ্রকৃতির ওপর নির্ভর করছে হলে শো শুরু হওয়া। আপাতত শো বন্ধ থাকছে বলে জানিয়ে দেন তিনি।

অন্যদিকে হলের মালিক অরিজিৎ দত্ত জানান, হলে সুরক্ষা বন্দোবস্ত নিয়ে কোনও সমঝোতা নয়। দমকলের সবরকম ছাড়পত্র তাঁর নেওয়া আছে। দর্শকদের সুরক্ষা সুনিশ্চিত করাই তাঁর অন্যতম লক্ষ্য।

News Desk

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

সিংহ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026