Kolkata

চমকে দেওয়া কায়দায় ছিনতাই বৃদ্ধার সোনার চুড়ি

গ্রিল দিয়ে ঘেরা সল্টলেকের এফডি ব্লকের গোটা বাড়িটা। সুরক্ষা নিয়ে চিন্তা তেমন নেই। সেই বাড়ির সামনেই এদিন হাজির হয় কয়েকজন সেলসম্যান। বাড়ির বৃদ্ধা সদস্যকে গ্রিলের ওপারে পেয়ে তারা এগিয়ে আসে। বিনম্রভাবেই জানায় তারা একটি জিনিস বিক্রি করে বেড়াচ্ছে। যা ধাতব জিনিসের ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে। বৃদ্ধার কাছ থেকে একটি তাম্রকুণ্ড নিয়ে পরিস্কারও শুরু করে তারা। যদিও বৃদ্ধা তাঁদের গ্রিল পার করতে দেননি। যা করার গ্রিলের ওপারে বাইরে দাঁড়িয়েই তারা করছিল। বৃদ্ধা জানাচ্ছেন, সেলসম্যান পরিচয় দেওয়া দুষ্কৃতিরা তাম্রকুণ্ডটি পরিস্কারও করে ফেলে। এরপর বৃদ্ধা এগিয়ে গ্রিলের কাছে আসতেই তাঁর হাতে থাকা চুড়িতে কিছু ফেলে দেয় দুষ্কৃতিরা। বৃদ্ধা প্রতিবাদ করলে তারা জানায় চিন্তা নেই। তারা সোনার ওই চুড়িও চকচকে করে দেবে।

বৃদ্ধা জানান, তিনি এরপর হাত ছাড়াতে চাইলেও তারা চেপে ধরে হাত থেকে ৪টি চুড়ি টেনে খুলে নেয়। তিনি তাঁর বউমার নাম করে ডাকতেও থাকেন। কিন্তু ততক্ষণে চুড়ি হাতিয়ে পগার পার দুষ্কৃতিরা। এমন অভিনব কায়দায় চুরি নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

News Desk

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

সিংহ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026