Kolkata

হবু স্ত্রীর সঙ্গে বিয়ের বাজার করতে এসে বজ্রাঘাতে মৃত যুবক

সামনের বছর বিয়ে। তাই বিয়ের বাজারটা হবু স্ত্রীর সঙ্গে আগেভাগেই সেরে রাখছিলেন পার্ক সার্কাসের বাসিন্দা বছর ২৭-এর যুবক অজয় মল্লিক। শনিবার বিকেলে বিয়ের বাজার করতেই নিউ মার্কেটে আসেন অজয়। সঙ্গে ছিলেন হবু স্ত্রী মনীষা মল্লিক। একাদশ শ্রেণির ছাত্রী মনীষা ও অজয় এদিন বাজার সেরে রেড রোডের দিকে গিয়েছিলেন। তখনই নামে প্রবল বৃষ্টি। অগত্যা রাস্তায় আটকে পড়েন তাঁরা। আর ঠিক সেই সময়েই এক তরুণ তরণীর একমুঠো খুশি আর চোখ ভরা স্বপ্ন নিমেষে কেড়ে নিল আকাশ থেকে নেমে আসা বজ্রের ঝলকানি। বাজ এসে পড়ল মাথায়। রেড রোডে রাস্তার ওপরই লুটিয়ে পড়েন অজয় ও মনীষা।

দ্রুত তাঁদের উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে অজয় মল্লিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মনীষার অবস্থা আশঙ্কাজনক। তাঁর চিকিৎসা চলছে। ঘটনার পরই ২ পরিবারের সদস্যরা হাসপাতালে হাজির হন। এমন মর্মান্তিক ঘটনায় সকলেই ভেঙে পড়েন। সামনের বছর বিয়ের কথা ছিল। তার আগেই বজ্রাঘাতে শেষ হয়ে গেল ২টি তরুণ প্রাণের ঘর বাঁধার রঙিন স্বপ্ন।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026