বিনোদন, প্রতীকী ছবি
সময়ের ঠিক নেই। গভীর রাত পর্যন্ত চলছে শ্যুটিংয়ের কাজ। সব শেষ হতে হতে অনেক সময়ে মধ্যরাত হয়ে যায়। এর বিহিত করার দাবিতে এবার সরব টেকনিশিয়ানরা। তাঁরা চাইছেন কাজের সময় বেঁধে দেওয়া হোক। এমনভাবে রাত পর্যন্ত কাজ চললে অনেক সময়ে তাঁরা বাড়ি ফেরার গাড়ি পর্যন্ত পাননা। এরসঙ্গে যুক্ত হয়েছে পারিশ্রমিক বৃদ্ধির দাবিও। এমনই বিভিন্ন দাবিদাওয়াকে সামনে রেখে টেকনিশিয়ানদের ক্ষোভে বন্ধ হয়ে গেল টলি পাড়ার কাজকর্ম। দিন থেকে রাত। এখানে বিভিন্ন স্টুডিওয় চলে টেলি সিরিয়ালের শ্যুটিং। তার ওপরই দাঁড়িয়ে থাকে বিভিন্ন চ্যানেলে প্রাত্যহিক সিরিয়ালের পর্ব। সেই কাজ এদিন স্তব্ধ হয়ে গেল। সারা দিন ফাঁকা ধুধু করল টলি পাড়া।
টেকনিশিয়ান ও প্রযোজকদের মধ্যে চাপানউতোর আজকের নয়। বিভিন্ন সময়েই নানা বিষয়কে সামনে রেখে এঁদের মধ্যে মনোমালিন্য সামনে এসেছে। ব্যাহত হয়েছে টলিপাড়ার কাজ। এদিনও তেমনই হল। তবে প্রযোজকদের সঙ্গে টেকনিশিয়ানদের ফেডারেশন বৈঠকে বসছে। তা থেকে সমাধান সূত্র বেরিয়ে এলে ফের ছন্দে ফিরবে টলিপাড়ার দিনভরের ব্যস্ততার চেনা ছবি।
৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…