Kolkata

মাঝ দুপুরে প্রবল বৃষ্টিতে ভিজল কলকাতা

বর্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। ফলে বর্ষা এল বলে। এমনই পূর্বাভাস ছিল। প্রায় সেই রাস্তাতেই হাঁটল আবহাওয়া। গত বুধবার থেকেই মেঘ জমছিল আকাশে। বৃহস্পতিবার সকালের দিকটা রোদ থাকলেও বেলা বাড়ার পর থেকে ক্রমশ মেঘে ছেয়ে যায় তিলোত্তমার আকাশ। দুপুর থেকেই মেঘের গর্জন জানান দিচ্ছিল বৃষ্টি আসছে। হলও তাই। একেবারে মাঝ দুপুর থেকে শুরু হল বৃষ্টি।

ঝেঁপে বৃষ্টি যাকে বলে, ঠিক সেটাই এদিন হয়েছে কলকাতায়। আকাশ কালো করা মেঘ। সঙ্গে মেঘের গুড়গুড় শব্দ ক্লান্ত দুপুরে জানান দিচ্ছিল বর্ষা দরজায় কড়া নাড়ছে। কিছু পর থেকেই শুরু হয় বৃষ্টি। এদিন সকাল থেকেই ঘেমে একসা হতে হচ্ছিল সাধারণ মানুষকে। বৃষ্টি নামার পর সেই অবস্থাটা কিছুটা কাটে। কমে প্রবল অস্বস্তিকর অনুভূতিও। বৃষ্টি যে দীর্ঘক্ষণ হয়েছে তা নয়। তবে যেটুকু হয়েছে তাতে স্বস্তি পেয়েছেন শহরবাসী। এদিন কলকাতা ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলিতে কমবেশি বৃষ্টি হয়েছে।

News Desk

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026