বুধবার নবান্নে বাসমালিক সংগঠনগুলির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সাংবাদিকদের প্রতি স্তরে ১ টাকা করে বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান। ফলত এবার থেকে বেসরকারি বাসে উঠলে ভাড়া দিতে হবে ৭ টাকা। মিনিবাসে চড়লে দিতে হবে ৮ টাকা। ২০১৪ সালে শেষ বাস ভাড়া বেড়েছিল। তার ৪ বছর পর এদিন ফের বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার।
তবে ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পাশাপাশি এদিন পরিবহণমন্ত্রী জানান যে ডিজেলের দাম কমলে বাস ভাড়াও কমানো হবে। এই ভাড়া কমানোর বিষয়টি একটি কমিটির বিচারাধীন থাকবে বলে জানান তিনি। কমিটির নেতৃত্বে থাকবেন পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। ভাড়া বাড়ানোর সরকারি সিদ্ধান্তের পর বৃহস্পতিবারের বাস ধর্মঘট প্রত্যাহার করেছে বাস মালিক সংগঠনগুলি।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…