প্রকাশিত হল ২০১৮ সালের মাধ্যমিকের রেজাল্ট। পাশের হার ৮৫ দশমিক ৪৯ শতাংশ। পরীক্ষা শেষের ৭৭ দিনের মাথায় এবছর ফল প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ।
এবার মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির ছাত্রী সঞ্জীবনী দেবনাথ। সঞ্জীবনীর প্রাপ্ত নম্বর ৬৮৯। ১ নম্বর কম পেয়ে দ্বিতীয় হয়েছে শীর্ষেন্দু সাহা। বর্ধমানের সাতগাছিয়া হাইস্কুলের ছাত্র শীর্ষেন্দুর প্রাপ্ত নম্বর ৬৮৮। ৬৮৭ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ৩ জন, জলপাইগুড়ি জেলা স্কুলের নীলাব্জা দাস ও মৃণ্ময় মণ্ডল এবং কোচবিহার সুনীতি অ্যাকাডেমির ময়ূরাক্ষী সাহা।
এবার মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২ হাজার ৯২১ জন। গত ২১ মার্চ শেষ হয় মাধ্যমিক পরীক্ষা। ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…