ফাইল : লেকটাউন থানা
প্রত্যেক দিনের মতই সকালে প্রাতঃভ্রমণে বেড়িয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। দমদম পার্কের আশপাশে বেশ কিছু জলাশয় রয়েছে। বেশ সাজানোও। সেখানে জলের ধারে অনেকেই প্রাতঃভ্রমণ করে থাকেন। তেমনই একটি জলাশয়ে মঙ্গলবার প্রাতঃভ্রমণকারীদের চোখ আটকে যায়। দেখেন জলে ভাসছে এক মধ্যবয়সী ব্যক্তির মৃতদেহ। দ্রুত লেকটাউন থানায় খবর দেন তাঁরা। লেকটাউন থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে। পরে সেটিকে ময়নাতদন্তে পাঠানো হয়।
স্থানীয়দের প্রাথমিক অনুমান স্নান করতেই হয়তো ভোরের দিকে জলাশয়ে নেমেছিলেন ওই ব্যক্তি। তারপর কোনও কারণে ডুবে যান। নিজেকে আর বাঁচাতে পারেননি। তবে ঠিক কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হল তা ময়নাতদন্তের পরই পরিস্কার হবে বলে মনে করছে পুলিশ।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…