Kolkata

রাতের কলকাতায় ফের গণধর্ষণের অভিযোগ, ধৃত ৩

ফের গভীর রাতের কলকাতায় ঘটল যৌন নির্যাতনের ঘটনা। পার্ক সার্কাস স্টেশন চত্বরে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে ছড়াল ব্যাপক চাঞ্চল্য। নির্যাতিতার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে। কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজে তাঁর অসুস্থ বোন ভর্তি। গত বুধবার তাঁকে দেখতে কলকাতায় আসেন বছর ৩০-এর মহিলা। হাসপাতালে বোনকে দেখার পর বাড়ি যাওয়ার জন্য রওনা দেন তিনি। রাত তখন ১২টা হবে। পার্ক সার্কাস ও গুরুদাস হল্ট স্টেশনের মাঝখানে রেললাইনের ওপর ফেলে ৩ যুবক তাঁর ওপর যৌন নির্যাতন চালায় বলে দাবি নির্যাতিতা মহিলার।

রাতেই তিনি শিয়ালদহ রেল পুলিশের কাছে গণধর্ষণের বিষয়ে অভিযোগ জানান। তদন্তে নেমে মহিলার অভি‌যোগক্রমে এলাকা থেকে ৩ যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের পাল্টা দাবি, ওই মহিলা অন্য এক যুবকের সঙ্গে স্টেশন চত্বরে এসেছিলেন। সেই যুবকই মহিলাকে ধর্ষণ করেছে। অভিযোগকারিণী ও অভিযুক্তদের বয়ানের বৈপরীত্য ঘিরেই সন্দেহ দানা বেঁধেছে তদন্তকারীদের মনে। অত রাতে ওই মহিলা কি করতে নির্জন স্টেশন চত্বরে পৌঁছেছিলেন? ধৃতদের দাবি অনুসারে মহিলার সঙ্গে যে যুবক ছিল সে কোথায় গেল? অভিযুক্ত যুবকরা কি মহিলার পূর্বপরিচিত? এই সমস্ত দিক এখন খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযোগকারিণীকেও।

News Desk

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026