Kolkata

জ্যৈষ্ঠেই বর্ষার গন্ধ, অঝোর ধারায় ভিজে একসা তিলোত্তমা

প্রবল বৃষ্টিতে ভিজল বিকেলের কলকাতা। এদিন বেলা গড়াতেই কলকাতার আকাশে প্রচুর মেঘের সঞ্চার হতে থাকে। তবে সকাল থেকে থাকা অস্বস্তিকর ভ্যাপসা গরমে নাজেহাল হতে হয় মানুষজনকে। রাস্তা হোক বা বাড়ি, কোথাওই শান্তি ছিলনা। তবে রোদও ছিলনা। বরং যত দুপুর গড়িয়েছে ততই মেঘের আস্তরণ পুরু হয়েছে।

এরমধ্যেই আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টি ধেয়ে আসছে। হয়ও তাই। দুপুরেই নদিয়া ও বর্ধমানের একটা বড় অংশে বৃষ্টি নামে। জানান হয় ৪০ কিলোমিটার বেগে ঝড় ধেয়ে আসছে কলকাতা সহ অন্যান্য জেলায়।

কলকাতায় এদিন বৃষ্টি নামে বিকেল ৪টের পর। আকাশ কালো করে অঝোর বর্ষণ শুরু হয়। জ্যৈষ্ঠের বিকেলকে বর্ষার বিকেল বলে ভ্রম হতেই পারত যে কারও। এমনই বৃষ্টি নামে যে অনেক জায়গায় জল দাঁড়িয়ে যায়। বৃষ্টির তীব্রতা ছিল যথেষ্ট বেশি। ফলে অফিসের পাট চুকিয়ে বিকেলের দিকে বাড়ি ফেরার জন্য বার হওয়া মানুষজন সমস্যায় পড়েন। তবে ভ্যাপসা গরমটা এদিনের বৃষ্টিতে অনেকটাই কেটে যায়। ফলে অস্বস্তি থেকে রেহাই পান আমজনতা। জ্যৈষ্ঠ মাস মানেই তীব্র গরম। পারদের চরম উত্থান। এবার কিন্তু মাঝে মধ্যেই তৈরি হওয়া কালবৈশাখী মেঘ বা ঘূর্ণাবর্ত, বা নিম্নচাপ অক্ষরেখা, সেই পরিস্থিতি তৈরি হতে দেয়নি। মানুষের আশা এভাবেই যদি জ্যৈষ্ঠটা টুকটাক বৃষ্টি আর মেঘলা আকাশে কেটে যায় তাহলে ভালই হয়!

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026