Kolkata

অঝোর ধারাপাত, ভরদুপুরেই সন্ধে নামল শহরে

সারাটা সপ্তাহ হব হব করেও শেষ মুহুর্তে হতাশ করেছে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হয়নি। অথবা হয়েছে ছিটেফোঁটা। রাজ্যের অন্যান্য জেলাগুলো বিভিন্ন সময়ে প্রবল ঝড় বৃষ্টি পেলেও চাতকের মত অপেক্ষা করছিল কলকাতা। সেই কলকাতাবাসীর ছুটির রবিবার অবশেষে ভরপুর খুশিতে ভরে দিল অঝোর ধারাপাত। রবিবার সকাল থেকেই কলকাতায় ছিল গুমোট ভাব। ঘামও ঝরেছে। তবে আকাশে ছিল মেঘের আনাগোনা। অন্যান্য দিনের মতই। অবশেষে বেলা গড়াতেই ক্রমশ জমাট মেঘে আকাশ ছাইতে শুরু করে। কালো হতে থাকে আকাশ। গুড়গুড় শব্দ আর বিদ্যুতের ঝলকানি যখন শুরু হল তখন বাড়ি বাড়ি রান্নাবান্না শেষ। স্নান সেরে খেতে বসার তোড়জোড় চলছে। অনেকে পাড়ায় বা ক্লাবে আড্ডা দিয়ে সবে বাড়ি ফিরেছেন। তেমনই এক আলসে ভরপুর ছুটির ভরদুপুরে বড় বড় ফোঁটায় শুরু হয় বৃষ্টি। বাড়তে থাকে বৃষ্টির তেজ। সঙ্গে ঝোড়ো হাওয়া।

বৃষ্টি শুরু হতেই ভেজা ঠান্ডা হাওয়ায় শহরবাসীর মন ভরে যায়। একটা তোফা আলসে দুপুর যে তাঁদের জন্য পথ চেয়ে আছে তা ভেবেই মন আনন্দে ভরে ওঠে। এদিকে বৃষ্টির তেজ ক্রমশ প্রবল হতে থাকে। সঙ্গে আকাশে মেঘের কৃষ্ণকালো রূপ শহর জুড়ে নামিয়ে আনে অকাল সন্ধে। যে সময়ে প্রখর রোদে ঘরবন্দি থাকেন মানুষজন। তখন ঘরের আলো নেভালে ঘরের জিনিসই ভাল করে দেখা যাচ্ছিলনা। কালো অন্ধকার মেঘে জানালার বাইরে তখন বৃষ্টির একটানা শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছেনা।

রবিবার শহরে বৃষ্টি কিন্তু একটানা চলেছে প্রায় দেড় ঘণ্টা। বৃষ্টির জেরে অনেক রাস্তায় জল জমে যায়। বিকেল ৪টে নাগাদ বৃষ্টি কমে আসে। কিন্তু ততক্ষণে গোটা শহরটার তাপমাত্রা একধাক্কায় অনেকটা নেমে গেছে। সঙ্গে বইছে দারুণ ঠান্ডা হাওয়া। সপ্তাহ শেষে এমন দুরন্ত বৃষ্টিতে শহরবাসীর আলসে মেজাজ তখন আশকারা পেয়ে বিছানার কোণে আলতো করে জায়গা করে নিয়েছে। এদিন কলকাতা সহ আশপাশের অনেক জায়গাতেই বৃষ্টি হয়েছে।

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026