গত বৃহস্পতিবার মধ্যরাত। সিরিয়ালের শ্যুটিং সেরে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়। রুবি মোড় থেকে অভিষিক্তার দিকে যাচ্ছিল তাঁর গাড়ি। স্টিয়ারিংয়ে ছিলেন তিনি নিজে। গাড়িতে সঙ্গে আরও কয়েকজন ছিলেন। অভিযোগ আচমকাই ফাঁকা রাস্তায় সিগনাল ভেঙে একটি মাটাডোর এসে ধাক্কা মারে তাঁর গাড়িতে। গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বাইপাসের ওপর এমন দুর্ঘটনার পর অবশ্য বরাত জোরে রক্ষা পান অভিনেত্রী সহ গাড়ির সকলে।
জানা গিয়েছে, অভিনেত্রী সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের সামান্য চোট লেগেছে। যা খুব একটা গুরুতর কিছু নয়। অন্যদেরও তাই। বাংলা সিরিয়ালের পরিচিত মুখ সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায় বর্তমানে ‘করুণাময়ী রাণী রাসমণি’ সিরিয়ালে অভিনয় করছেন। তাঁর দুর্ঘটনার খবর পেয়ে দর্শকমহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…