Kolkata

গল্ফগ্রিনে উদ্ধার রক্তাক্ত ছাত্রী, ভর্তি হাসপাতালে

সকালে হাঁটতে বেরিয়ে রাস্তার ওপর কোনও কিশোরীকে রক্তমাখা অবস্থায় পড়ে থাকতে দেখার পর দিনের শুরুটা ভালো হয়েছে, এমন দাবি অন্তত কেউ করতে পারবেন না। ঠিক যেমনটা এখন করতে পারছেন না দক্ষিণ কলকাতার গল্ফগ্রিনের প্রিন্স গোলাম মহম্মদ শাহ রোডের বাসিন্দারা। শুক্রবার সকালে ঐ এলাকার একটি আবাসনের সামনে এক কিশোরীকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চমকে ওঠেন এলাকার কয়েকজন পথচারী। কিশোরীর মুখ ক্ষতবিক্ষত অবস্থায় ছিল। পরনের জামাকাপড় ছেঁড়া। প্যান্ট ভিজে গেছে রক্তে। কপালে, হাতে আঘাতের চিহ্ন। পাশেই পড়ে রয়েছে চেন, লকেট, ভাঙা ক্লিপ ও স্কুল ব্যাগ।

আবাসন চত্বরে কিশোরীকে এভাবে পড়ে থাকতে দেখে সকালবেলা ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়৷ ঘটনাস্থলে আসে পুলিশ। সংজ্ঞাহীন কিশোরীকে উদ্ধার করে বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়। কিশোরীর অবস্থা সংকটজনক হওয়ায় আপাতত তার বয়ান রেকর্ড করতে পারেনি পুলিশ। কিশোরী সুস্থ হয়ে উঠলে রহস্যের জট ছাড়াতে সুবিধা হবে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। তবে তদন্ত থেমে নেই। যে আবাসন চত্বর থেকে কিশোরীকে উদ্ধার করা হয়, সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ।

কিশোরীর পরিবারের দাবি, গত বৃহস্পতিবার স্কুল থেকে বিকেলে বাড়ি ফেরেনি নবম শ্রেণির ঐ ছাত্রী৷ সন্ধ্যা অবধি বাড়ি না ফেরায় থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। পুলিশের অনুমান, স্কুল থেকে বাড়ি ফেরার পথে সম্ভবত কিশোরীকে মাঝপথে কেউ অপহরণ করে। তারপর তাকে ধর্ষণ করে মাঝরাতে গল্ফগ্রিনের ঐ শুনশান এলাকায় ফেলে দিয়ে যায়। কিশোরী সুস্থ হলে ও যাবতীয় ডাক্তারি পরীক্ষার রিপোর্ট হাতে এলে পুরো বিষয়টি আরও স্পষ্ট হবে বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026