Kolkata

সকাল থেকেই প্রবল ঝড়-বৃষ্টি, বজ্রাঘাতে মৃত ৭

সোমবার সকালে প্রবল বৃষ্টিতে ভিজল কলকাতা। সঙ্গে প্রবল ঝড়। শুধু কলকাতা বলে নয়, ঝড় হয়েছে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান ও উত্তর ২৪ পরগনায়। এদিন বজ্রপাতও হয় ঘনঘন। বজ্রপাতে মৃত্যু হয় ৭ জনের। যারমধ্যে নদিয়ায় ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। পশ্চিম মেদিনীপুরে এক ষষ্ঠ শ্রেণির ছাত্রী ও এক মহিলার মৃত্যু হয়েছে। উত্তর ২৪ পরগনায় ২ মহিলার মৃত্যু হয়েছে। মুর্শিদাবাদে মৃত্যু হয়েছে ১ কৃষকের।

সোমবার সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। ভোর থেকেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করে মালদা সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। তারপর শুরু হয় প্রবল বৃষ্টি। অনেক জায়গায় শিলাবৃষ্টিও হয়। প্রবল ঝড় সঙ্গে শিলাবৃষ্টির জেরে আম চাষের ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন চাষিরা। এদিন বেলা বাড়তেই কলকাতার আকাশও কালো মেঘে ঢেকে যায়। সঙ্গে শুরু হয় প্রবল ঝড়। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতির সৃষ্টি হয়। এরপরই নামে প্রবল বৃষ্টি। বেলা পর্যন্ত কলকাতায় বৃষ্টি হয়েছে। যদিও দুপুরের দিকে ফের রোদের দেখা মিলেছে। তবে সকালের টানা বৃষ্টিতে বৈশাখের কষ্টটা ছিলনা। বরং ঠান্ডা হাওয়া বয়েছে শহরের রাস্তায়।

এখানেই শেষ নয়। সকালে রাজ্যের বিভিন্ন কোণায় ৫০ কিলোমিটার বেগে ঝড় বয়ে গেছে। সন্ধের পরও কলকাতায় প্রবল ঝড়ের পূর্বাভাস রয়েছে। ঝড়ের গতি থাকতে পারে ৬০ কিলোমিটারের আশপাশে। এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026