Kolkata

খাতা আনতে ভুলে যাওয়ায় ছাত্রকে বেধড়ক মার গৃহশিক্ষিকার

খাতা আনতে ভুলে গেছে। এই অপরাধে এক ছাত্রকে বেত দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক গৃহশিক্ষিকার বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ ওই শিক্ষিকার কাছে পড়তে যায় দমদম বেদিয়াপাড়ার বাসিন্দা সেন্ট স্টিফেন্স স্কুলের পঞ্চম শ্রেণির ওই ছাত্র। ১১ বছরের ওই কিশোরের অভিযোগ, রাত ১০টা নাগাদ পড়ানো শেষ হয়ে গেলে তাকে খাতা বার করতে বলেন ‘মিস’। ছাত্রটির দাবি, বাড়ি থেকে খাতা আনতে সে ভুলে গেছে একথা জানানো মাত্রই তেলেবেগুনে জ্বলে ওঠেন গৃহশিক্ষিকা। বেত দিয়ে কিশোরটিকে বেধড়ক মারতে শুরু করেন তিনি।

আক্রান্ত ছাত্রের দাবি, যন্ত্রণায় কেঁদে উঠলে তার গলায় বেত ঢুকিয়ে দেওয়ার হুমকি দেন গৃহশিক্ষিকা। ছাত্রের মায়ের দাবি, বাড়ি ফিরে আসার পর ছেলের গায়ে লাল লাল দাগ দেখে তাঁর সন্দেহ হয়। কোত্থেকে এই দাগ এল তা জিজ্ঞাসা করতে মা-বাবাকে সমস্ত কথা জানায় ওই কিশোর। রাতে থানায় গিয়ে ওই গৃহশিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ছাত্রের মা-বাবা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি স্থানীয় লোকজনের কানে যেতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

News Desk

কুম্ভ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মীন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 2, 2026

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026