Kolkata

সন্ধে নামতেই চুটিয়ে বৃষ্টিতে ভিজল কলকাতা

সন্ধে নামতেই ফের কলকাতায় কালবৈশাখীর তাণ্ডব। সঙ্গে প্রবল বৃষ্টি। যা কার্যত শহরবাসীর প্রাণ জুড়িয়ে দিয়েছে। ঠান্ডা ঝোড়ো হাওয়ার ছোঁয়ায় শরীর থেকে যেন হু হু করে বেরিয়ে গেছে তাপ। শীতল হয়েছে শরীর। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় মেঘ রোদের খেলা চলছিল। দুপুরের পর মেঘলা আকাশ শহরবাসীর মনে কিছুটা হলেও আশার সঞ্চার করেছিল। যা আরও বাড়িয়ে দেয় আবহাওয়ার রিপোর্ট। সন্ধের পর শহরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেয় হাওয়া অফিস। হাতেহাতে ঘোরা মুঠোফোনের আবহাওয়া রিপোর্টও একই কথা বলছিল।

মিলেও যায় পূর্বাভাস। সন্ধে নামতেই শহর জুড়ে শুরু হয় প্রবল ঝড়। কিন্তু ঝড় বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামে শহরে। ক্রমশ সেই বৃষ্টির তেজ বাড়তে থাকে। প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কলকাতা। অফিস ফেরত মানুষ বৃষ্টির জন্য সমস্যায় পড়েন ঠিকই, কিন্তু তারজন্য কারও মুখে কোনও বিরক্তি ছিলনা। বরং ছাতার ফাঁক বেয়ে শরীর জুড়নো বারিধারায় মনটা ক্রমশ ভাল হতে থাকে। বৃষ্টি কিন্তু এদিন কিছুক্ষণ হয়েই থেমে যায়নি। বরং ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলেছে রাত পর্যন্ত।

বৃহস্পতিবার দুপুরেই বৃষ্টি নেমেছিল পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানে। সেই বৃষ্টি ক্রমশ পূর্ব দিকে এসে হাওড়া, হুগলি, নদিয়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনাতে ছড়িয়ে পড়ে। কোনও নিম্নচাপ অক্ষরেখা নয়। একেবারেই আঞ্চলিকভাবে তৈরি মেঘে এই ঝড়-বৃষ্টি। ফলে বৃষ্টির জেরে বৃহস্পতিবার সন্ধে-রাতটা ভাল কাটলেও অস্বস্তিতে থেকে কিন্তু এখনই রেহাই মিলছে না শহরবাসীর।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026