Kolkata

মাথায় আছড়ে পড়ল পাইপ, মৃত অভিজাত আবাসনের ১ নিরাপত্তাকর্মী

মাথার ওপর পাইপ পড়ে মৃত্যু হল এক নিরাপত্তারক্ষীর। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়ায় দক্ষিণ কলকাতার হাইল্যান্ড পার্ক এলাকার একটি অভিজাত আবাসনে। মৃতের নাম উমেশ ঠাকুর। বহু বছর ধরে অভিজাত আবাসনটির নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। প্রতিদিনের মত এদিনও নিজের জায়গায় দাঁড়িয়ে ডিউটি করছিলেন ওই নিরাপত্তারক্ষী। অভিযোগ আচমকাই প্রবল হাওয়ায় আবাসনের ১০ তলার আলগা হয়ে আসা একটি ১২ ফুটের মরচে ধরা লোহার পাইপ খুলে গিয়ে আছড়ে পড়ে তাঁর মাথার ওপর। জোরালো আঘাতে নিরাপত্তারক্ষীর মাথা আড়াআড়ি চিড়ে যায়। ফিনকি দিয়ে রক্ত বার হতে থাকে। ২-৩ মিনিট মেঝেতে পড়ে ছটফট করার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

সহকর্মীর এমন মর্মান্তিক পরিণতি দেখে হকচকিয়ে যান আবাসনের বাকি নিরাপত্তারক্ষীরা। তাঁরাই খবর দেন পুলিশকে। মৃত নিরাপত্তারক্ষীর অপমৃত্যুকে পুলিশ আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে বলে দাবি করে বিক্ষোভে ফেটে পড়েন আবাসনের বেশ কয়েকজন বাসিন্দা এবং অন্যান্য নিরাপত্তারক্ষীরা। মৃতের দেহ আটকে রেখে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশের সঙ্গে একপ্রস্ত ধস্তাধস্তিও হয় তাঁদের। আবাসনের ঠিকমত রক্ষণাবেক্ষণ না হওয়াতেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল, যা তাঁদের সঙ্গেও হতে পারত বলে অভিযোগ অন্য নিরাপত্তারক্ষীদের। পরে লালবাজার থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে মৃত উমেশ ঠাকুরের দেহ উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026