ফাইল : কলকাতা পুলিশের অ্যাম্বুলেন্স
পূর্ব যাদবপুর থানার নয়াবাদে একটি বহুতল থেকে শিক্ষক দম্পতির দেহ উদ্ধারে ঘনীভূত হল রহস্য। মৃতদের নাম উৎপল ঘোষ ও তনুশ্রী কোলে। মৃত ব্যক্তি শারীরিক প্রতিবন্ধকতার শিকার। পেশায় শিক্ষক ওই ব্যক্তি সম্প্রতি প্রোমোটারি ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে পড়েন। মৃতের স্ত্রী স্কুল শিক্ষিকা ছিলেন। নিঃসন্তান দম্পতির সঙ্গে নয়াবাদের ফ্ল্যাটে থাকতেন তাঁদের ভাগ্নে।
গত রবিবার ফ্ল্যাটের ভিতর থেকে মামা-মামীর সাড়া না পেয়ে প্রতিবেশিদের সাহায্যে ফ্ল্যাটের দরজা ভেঙে ফেলেন তিনি। ঘরের ভিতর দম্পতির ঝুলন্ত দেহ চোখে পড়ে সকলের। পুলিশ এসে মৃতদেহ ২টি উদ্ধার করে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্রোমোটিংয়ের ব্যবসায় নেমে ঋণগ্রস্ত হয়ে আত্মঘাতী হয়েছেন ওই দম্পতি৷ যদিও তাঁদের ভাগ্নের দাবি, প্রোমোটিংয়ের কারণে ইদানিং হুমকি ফোন আসছিল মামা-মামীর কাছে। তাই হুমকি ফোনের জেরে আতঙ্কগ্রস্ত হয়ে আত্মহত্যার তত্ত্বও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…