পুলিশ হেফাজতেই আত্মহত্যার চেষ্টা করল স্বামী খুনে অভিযুক্ত স্ত্রী। রবিবার সকালে সংশোধনাগারের বাথরুমে নিজের গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে মধুমিতা মিস্ত্রি। তাকে রক্তাক্ত অবস্থায় এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তার চিকিৎসা শুরু করেছেন। এদিকে কীভাবে সংশোধনাগারের মধ্যে মধুমিতা মিস্ত্রির হাতে ব্লেড এল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সোনারপুরের বাসিন্দা পেশায় ট্যাক্সিচালক সমীরকে খুনে অভিযুক্ত মধুমিতা ও তার প্রেমিক চন্দন। স্বামী সমীর তাকে শারীরিক সুখ দিতে অপারগ। সেই চাহিদা মেটাতেই মধুমিতা প্রেমের সম্পর্ক তৈরি করে চন্দন নামে এক যুবকের সঙ্গে। অভিযোগ এরপর চন্দনের সঙ্গে নিশ্চিন্তে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে সমীরকে খুনের ছক কষে দুজনে। মধুমিতা এমনভাবে স্বামীকে ঘরে খেতে দেয় যাতে চন্দন তাঁকে গুলি করে মারতে পারে। হয়ও তাই। চন্দনের ছোঁড়া গুলিতে মৃত্যু হয় সমীরের। পুলিশকে বিভ্রান্ত করতে স্ত্রী মধুমিতা দাবি করে তার স্বামীর মৃত্যুর পিছনে রয়েছে প্রোমোটিং চক্র। কিন্তু মধুমিতার ফোন হাতে পেতেই সবকিছু তদন্তকারীদের কাছে পরিস্কার হয়ে যায়। সমীর খুনে গ্রেফতার করা হয় মধুমিতা মিস্ত্রি ও তার প্রেমিক চন্দনকে। তারপর থেকে গারদের পিছনেই বন্দি রয়েছে দুজনে। এদিন সেই কারাগারের বাথরুমেই নিজের গলায় ব্লেড চালায় মধুমিতা মিস্ত্রি।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…