Kolkata

২টি মিনিবাসের রেষারেষিতে প্রাণ গেল ১ ব্যক্তির, আহত ৮

ঘড়ির কাঁটায় তখন প্রায় বেলা সাড়ে ১০টা। অফিস টাইম। এই সময় কার বাসে কত বেশি যাত্রী তোলা যায়, সেই নিয়ে তিলোত্তমার বুকে নিত্যই চলে বিপদজনক রেষারেষি। সেই রেষারেষিতে বুধবার মৃত্যু হল ১ ব্যক্তির। কসবার অ্যাক্রোপলিস মলের কাছে এদিন ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনাটি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রুবি থেকে গড়িয়াহাটের দিকে ছুটে আসছিল একই রুটের ২টি মিনিবাস। চলছিল টক্কর, রেষারেষি।

অভিযোগ, রেষারেষি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হাওড়া-আনন্দপুর রুটের একটি মিনিবাস প্রথমে ধাক্কা মারে রুবি-গড়িয়াহাট রুটের ২টি অটোতে। তারপর ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ১টি গাড়িতে। গাড়িতে তখন ১ ব্যক্তি বসেছিলেন। বিশ্বনাথ হালদার নামে ওই ব্যক্তি ধাক্কার চোটে গাড়ি থেকে ছিটকে পড়েন রাস্তায়। গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। আহত হন অটোয় থাকা কয়েকজন যাত্রীও। গুরুতর জখম ৮ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিশ্বনাথ হালদারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। চালক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। অন্য মিনিবাসটির চালককে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026