হরিদেবপুরের একটি বাড়ি থেকে উদ্ধার হল মা ও ছেলের ইলেকট্রিক তার জড়ানো দেহ। মৃত মহিলার নাম পুষ্পা সামন্ত। বছর ৪৫ বয়স। তাঁর ছেলে মনোজিৎ সামন্তর বয়স ১৬ বছর। রবিবার দুপুরে পড়শিরা মা ও ছেলেকে ওই অবস্থায় দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে। কীভাবে এমন মর্মান্তিক মৃত্যু ঘটল তা পরিস্কার নয়। তবে পুলিশের প্রাথমিক ধারণা কোনওভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দুজনের। কোনও একজন প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে বাঁচাতে গিয়ে অন্যজনও বিদ্যুৎস্পৃষ্ট হন।
এভাবে মা ও ছেলের মৃত্যু এলাকায় শোকের ছায়া নামিয়ে এনেছে। সকলেই হতবাক। দেহ ২টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই রহস্যমৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…