মদ্যপ অবস্থায় বাইক চালাবেন না। হেলমেট মাথায় দিয়ে বাইক চালান। নির্দিষ্ট গতিতে চালান। প্রশাসনের এই সমস্ত সতর্কবাণী উপেক্ষা করেই কলকাতার বুকে চলছে বেপরোয়া বাইক সওয়ারিদের দৌরাত্ম্য। বুধবার সাতসকালে যার মাশুল দিতে হল এক তরুণীকে।
বুধবার সকাল ৬টা। প্রত্যক্ষদর্শীদের দাবি, পার্ক সার্কাস কানেক্টর ও তিলজলা রোডের সংযোগস্থলের ব্রিজ থেকে নেমে তিলজলার দিকে যাচ্ছিল ১টি ট্রাক। সেইসময় পার্ক সার্কাসগামী বাইকটি সিগনাল না মেনে সরাসরি ট্রাকে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়ায় গুরুতর জখম হন ৩ বাইক আরোহী। তাঁদের ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে গেলে ১ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃতার নাম প্রিয়া সিং। বাকি ২ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের দাবি, বাইক আরোহী ৩ জনেই মত্ত অবস্থায় ছিলেন। কারোর মাথায় হেলমেট ছিলনা বলেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…