ব্যবসায় মন্দা যাচ্ছিল। তার ওপর ব্যাঙ্ক থেকে বারবার তাগাদা আসছিল দেনা মেটানোর জন্য। মাঝে মাঝেই বাউন্সাররা এসে ধারের টাকা শোধ করে দেওয়ার দাবিতে চড়াও হত বাড়িতে। বিপুল পরিমাণ ঋণের জন্য বেশ কয়েকবার হুমকির মুখেও পড়তে হয়েছিল। পুলিশের অনুমান, ঋণের বোঝা শোধ করতে পারবেন না তিনি এবং তাঁর ২ ছেলে, সে কথা বুঝতে পেরেছিলেন দক্ষিণ কলকাতা নিবাসী স্বাতী দেবী। সেই আশঙ্কায় সোমবার রাতে বিষ খেয়ে সপরিবারে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন বছর ৬৫-র প্রৌঢ়া।
যাদবপুর ইব্রাহিমপুর রোড এলাকায় ২ ছেলেকে নিয়ে থাকতেন বৃদ্ধা। তাঁর পরিচিতদের দাবি, মঙ্গলবার সকালে অনেক ডাকাডাকির পর বৃদ্ধা বা তাঁর ছেলেরা দরজা না খোলায় সন্দেহ হয় তাঁদের। বৃদ্ধার ঘরে ঢুকে তাঁকে ও তাঁর ২ ছেলেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন প্রতিবেশিরা। খবর দেওয়া হয় যাদবপুর থানায়। ৩ জনকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধার ছোট ছেলে অরিজিৎকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। প্রৌঢ়া ও তাঁর বড় ছেলের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…