Kolkata

কলকাতায় ঝোড়ো হাওয়া, দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি

শনিবার সকাল থেকে কলকাতায় ঠিক কতক্ষণ রোদ উঠেছে তা বলা মুশকিল। তবে তা বেশিক্ষণ নয়। বেলা বাড়লে রোদের দেখা মিললেও কিছুক্ষণের মধ্যেই তা ফের মেঘে ঢাকা পড়েছে। এদিন সকালে শহরবাসীর ঘুমও ভেঙেছে মেঘলা আকাশের আলতো আলোয়। সঙ্গে দিনভরই কমবেশি ঝোড়ো হাওয়া বয়েছে। বেলার দিকে একটু গুমোট ভাব তৈরি হলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিকেলের দিকে কলকাতার আকাশে শুরু হয় বিদ্যুতের ঝলকানি। সঙ্গে বজ্রনির্ঘোষ। কিন্তু তারপরও বৃষ্টি হল কই! না, কলকাতায় তেমন বৃষ্টির দেখা মেলেনি।

তবে কলকাতা বৃষ্টি না পেলেও, বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুরে, ঝাড়গ্রামে। কয়েক জায়গা থেকে শিলাবৃষ্টির খবরও পাওয়া গেছে। গত দুদিন ধরেই উত্তরবঙ্গে দারুণ বর্ষণ চলছে। সেই খবরের পর এদিন দক্ষিণবঙ্গও ভেজার জন্য মুখিয়ে ছিল। কিন্তু দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টি হয়নি। তবে হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনার বিভিন্ন জায়গায় অল্প বৃষ্টি হয়েছে।

বিহার থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। তার জেরে রাজ্যে হুহু করে ঢুকছে জলীয় বাষ্প। যা মেঘের সঞ্চার করছে। বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করছে। ফলে এদিন না হলেও কলকাতা দু-এক দিনের মধ্যেই ভাল বৃষ্টি পেতে চলেছে বলেই মনে করছেন অনেকে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026