Kolkata

লিফটে প্রৌঢ় শ্রমিকের রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

১২ নম্বর বালিগঞ্জ সার্কুলার রোডে চলছে একটি বহুতল সরকারি আবাসন নির্মাণের কাজ। বৃহস্পতিবার সকাল থেকেই নির্মীয়মাণ বহুতলের ৯ তলায় কাজে লেগে পড়েন শ্রমিকরা। তাঁদের দাবি, সকাল থেকেই খোঁজ মিলছিল না গৌতম শিকদার নামে এক শ্রমিকের। সোদপুরের লেনিনগড় এলাকায় প্রৌঢ় শ্রমিকের বাড়ি। তিনি বহুতলে কাঠের কাজ করছিলেন। সকাল থেকে তাঁর খোঁজ পাচ্ছিলেন না বাকি শ্রমিকরা। প্রৌঢ়ের সন্ধানে বহুতলের সবকটি তলায় তন্নতন্ন করে খোঁজ চালান বাকি শ্রমিকরা। কিছুক্ষণ পর ওই বহুতলের লিফটের গর্তের জমা জলে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখা যায় গৌতমবাবুকে।

তড়িঘড়ি গৌতমবাবুকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। শ্রমিকের রহস্যমৃত্যুর তদন্ত শুরু করেছে বালিগঞ্জ থানার পুলিশ।

News Desk

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026