দিনভরের অস্বস্তি মুছে বিকেলে স্বস্তির বৃষ্টি

স্বস্তির বৃষ্টিতে ভিজল বিকেলের কলকাতা। রোয়ানু বিদায় নিতেই কলকাতায় ফের শুরু হয় অস্বস্তিকর গরম। রবিবার জুড়ে রোদ আর গরমে জেরবার হতে হয় শহরবাসীকে। সঙ্গে ছিল প্যাচপ্যাচে ঘাম। সোমবার সকাল থেকে রোদ সেভাবে না থাকলেও প্রবল গরমের অনুভূতি আর ঘামে শহরবাসীর অস্বস্তি চরমে উঠেছিল। দুপুর পার করতেই সেই কষ্ট ভুলিয়ে দিল স্বস্তির বৃষ্টি। বিকেল ৩টের পর থেকেই শহর ছেয়ে যায় কালো মেঘের চাদরে। মেঘের ডাক জানান দেয় বৃষ্টির আগমনবার্তা। অবশেষে পৌনে ৪টে নাগাদ নামে প্রবল বৃষ্টি। প্রবল বৃষ্টিতে ধুয়ে যেতে থাকে শহরের পথঘাট, বাড়িঘর। নানা বয়সের মানুষকে বৃষ্টিতে ভিজতেও দেখা গেছে। এদিকে প্রবল বৃষ্টি চলাকালীন ঢাকুরিয়ায় পঞ্চাননতলায় একটি বাড়ির একাংশ ও বারান্দা ভেঙে আহত হন ২ বৃদ্ধা। তাঁদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও বেশ কয়েকজন ভাঙা অংশের নিচে চাপা পড়ে আছেন বলে অনুমান করছেন স্থানীয় লোকজন। ঘটনার পর উদ্ধারকাজ শুরু করে দমকলের ৩টি ইঞ্জিন। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026