Kolkata

ভরদুপুরে সাউথ সিটি বহুতল থেকে মরণঝাঁপ মহিলার, রহস্য ঘনীভূত

দক্ষিণ কলকাতার সাউথ সিটি বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন ১ মহিলা। মৃতার নাম সোনালি। তিনি ওই বহুতলের ২ নম্বর টাওয়ারে ১৭ তলার ফ্ল্যাটে থাকতেন। সূত্রের খবর, ফ্ল্যাটে পরিচারিকার সঙ্গে একাই থাকতেন ওই মহিলা। শনিবার ভরদুপুরে আচমকাই ফ্ল্যাট থেকে নিচে ঝাঁপ দেন তিনি। মাটিতে ঝুপ করে কি একটা পড়ার শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বহুতলের নিরাপত্তারক্ষীরা। তাঁরা দেখেন, এক মহিলার রক্তাক্ত দেহ পড়ে রয়েছে মাটিতে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় যাদবপুর থানায়।

পুলিশ এসে দেহ উদ্ধার করে। ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে পুলিশ। মানসিক অবসাদ থেকেই কি আত্মহত্যা করলেন মহিলা? নাকি কেউ তাঁকে ঠেলে ফেলে দিয়েছে? এইসমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃতার পরিচারিকাকে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026