Kolkata

ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে গ্রেফতার শিবাজি পাঁজা, কৌস্তুভ রায়

চিরাগ ও আরপি ইনফোসিস্টেমস-এর মালিক কৌস্তুভ রায় ও শিবাজি পাঁজাকে গ্রেফতার করল সিবিআই। ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়। সিবিআই সূত্রের খবর, তাঁদের বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন ব্যাঙ্ক থেকে ৫১৫ কোটি টাকা জাল কাগজপত্র দেখিয়ে ঋণ নিয়েছিলেন তাঁরা। কিন্তু সেই ঋণ শোধ করার কোনও ইচ্ছেই ছিল না তাঁদের। কোথায় কত টাকা খরচ হয়েছে তারও নির্দিষ্ট হিসেব তাঁরা সিবিআই আধিকারিকদের দিতে পারেননি বলে অভিযোগ। সিবিআইয়ের চাহিদামত প্রামাণ্য কাগজপত্রও পেশ করতে পারেননি।

পিএনবি কাণ্ডের পর ব্যাঙ্ক প্রতারণার ক্ষেত্রে আরও কড়া হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শিবাজি পাঁজা ও কৌস্তুভ রায়কে এর আগেও সিবিআই ডেকে পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদ করেছে। বারবার সদুত্তর না মেলায় এদিন তাঁদের গ্রেফতার করা হয়। প্রসঙ্গত এর আগেও ২০১৫ সালে এভাবেই ব্যাঙ্ক প্রতারণার ঘটনায় গ্রেফতার হয়েছিলেন কৌস্তুভ রায়। পরে অবশ্য তিনি জামিন পান।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026