Kolkata

হোটেলে যৌনকর্মী নিয়ে ঢোকা ঘিরে গণ্ডগোল, পুলিশকে শাসানি, গ্রেফতার পুলিশ আধিকারিক

হোটেলে যৌনকর্মীদের নিয়ে যাওয়ার চেষ্টা, দুর্ব্যবহার, হুমকি সহ নানা অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতার করল বেনিয়াপুকুর থানার পুলিশ। তাদরে মধ্যে ১ জন নিজেকে পুলিশ আধিকারিক বলে দাবি করেছে। অন্যজন পেশায় ব্যবসায়ী। দুজনেই গুজরাটের বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, বুধবার রাত ৯টা নাগাদ ২ মহিলাকে নিয়ে বেকবাগানের একটি হোটেলে ঢোকে ওই হোটেলেরই এক অতিথি। তার আগেই ৩ জন ওই হোটেলে ঘর ভাড়া নিয়েছিল। তাদেরই মধ্যে ১ জন ২ মহিলাকে নিয়ে ঢোকার চেষ্টা করলে সন্দেহ হয় হোটেল কর্মীদের। তাঁরা পথ আটকান। মহিলাদের নিয়ে ঢোকা যাবে না বলে জানান হোটেলকর্মীরা। অভিযোগ এই সময়ে ওই ব্যক্তির সঙ্গে হোটেল কর্মীদের বচসা শুরু হয়। এদিকে ২ মহিলাও ক্ষোভ উগরে দেন। পরে ওই ২ মহিলা বেনিয়াপুকুর থানায় অভিযোগ দায়ের করে জানান তাঁরা সোনাগাছির যৌনকর্মী। ১০ হাজার টাকা করে দেওয়া হবে বলে তাঁদের ওই ব্যক্তি হোটেলে নিয়ে আসে। কিন্তু পরে ওই ব্যক্তি তাঁদের টাকা দেয়নি।

পুলিশ হোটেলে হাজির হয়। রয় আলোক সুকুমার ও দীপক দরিয়ানি নামে গুজরাটের বাসিন্দা ২ ব্যক্তিকে আটক করে বেনিয়াপুকুর থানার পুলিশ। এরপর শুরু হয় রয় আলোকের শাসানি। তাও আবার খোদ পুলিশকে! সে নিজেকে গুজরাট পুলিশের ডিএসপি স্তরের আধিকারিক বলে দাবি করে। নিজেকে আইপিএস অফিসার বলে দাবি করে বেনিয়াপুকুর থানার পুলিশ আধিকারিকের চাকরি খেয়ে নেওয়ার ভয় দেখায় সে। তার কাছ থেকে পাওয়া কার্ডেও তাকে আইপিএস বলেই উল্লেখ পাওয়া গেছে। যদিও এরপরই রয় আলোক ও দীপক দরিয়ানি নামে ২ জনকে গ্রেফতার করে বেনিয়াপুকুর থানার পুলিশ।

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026