Kolkata

ফাগুন শেষে মেঘলা আকাশ, গুড়গুড় শব্দ আর টিপটিপ বৃষ্টি

সোমবার দুপুর থেকেই কলকাতার আকাশ থেকে রোদ উধাও হয়ে যায়। সেখানে ক্রমশ নীল আকাশের দখল নেয় মেঘের আস্তরণ। সঙ্গে মৃদুমন্দ ঠান্ডা বাতাস। ভেসে আসে মেঘের গুড়গুড় শব্দ। বেশ একটা কালবৈশাখীর পরিবেশ। শুধু কলকাতা বলেই নয়, দক্ষিণবঙ্গের ৭ জেলায় এই পরিস্থিতি সৃষ্টি হয়। সব জায়গাতেই টিপটিপ বৃষ্টি শুরু হয় বিকেল থেকে। দুই বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুই ২৪ পরগনার আকাশ যত বিকেল গড়িয়েছে ততই মেঘে ছেয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকেই দক্ষিণবঙ্গের একটা বড় অংশ জুড়ে এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানিয়েছে হাওয়া অফিস।

ফাল্গুন প্রায় শেষ। তবে বসন্তকাল তো। তাতেই গত ২ দিন ধরে কলকাতার পারদ সর্বোচ্চ ৩৬ ডিগ্রি পার করেছে। বেলা বাড়লে রোদে থাকা দুষ্কর হচ্ছিল কদিন ধরেই। এই অবস্থায় এমন একটা মেঘলা সপ্তাহ শুরুকে বেশ তারিয়েই উপভোগ করেছেন সকলে। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় গত রবিবার বৃষ্টি হয়েছে। সেখানে অবশ্য একটা নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। তার জেরেই বৃষ্টি হয়। সোমবার সামান্য হলেও বৃষ্টি পেল কলকাতা সহ দক্ষিণবঙ্গ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026