Kolkata

ভরসন্ধেবেলা যাদবপুরে তুলকালাম

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভেঙে তাতে কালি লেপে দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধেবেলা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনেই একটি সভার আয়োজন করেছিল হিন্দু অস্তিত্বরক্ষা মঞ্চ। এই প্রতিবাদসভা যেখানে হওয়ার কথা ছিল সেখানে হাজিরও হতে শুরু করেছিলেন সংগঠনের সদস্যরা। এদিকে সেই সময়েই সেখান দিয়ে পাস করছিল একটি বাম ছাত্র সংগঠনের মিছিল। অভিযোগ হিন্দু অস্তিত্বরক্ষা মঞ্চের ২ জন সদস্য সেই মিছিলকে লক্ষ্য করে কটাক্ষ শুরু করেন। স্থানীয়দের দাবি, উস্কানিমূলক মন্তব্যও করা হয়। এতে পাল্টা তাঁদের দিকে তেড়ে যান মিছিলে অংশগ্রহণকারী ছাত্ররা। শুরু হয় ধুন্ধুমার পরিস্থিতি। ওই ২ ব্যক্তিকে মারধর করা হয় বলে অভিযোগ। প্রতিবাদ সভাও লাটে ওঠে।

যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডের মত জনবহুল এলাকায় সন্ধের মুখে এমন ঘটনায় ছুটে আসে পুলিশ বাহিনী। দ্রুত অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করে তাঁরা। অভিযোগ এই সময়ে মারমুখী ছাত্রদের আটকাতে গিয়ে দু-একজন পুলিশকর্মীও আহত হন। অন্যদিকে হিন্দু অস্তিত্বরক্ষা মঞ্চের তরফে দাবি করা হয় পুলিশের সামনেই নাকি তাঁদের মারধর করা হয়েছে। পরে অবশ্য উস্কানিমূলক মন্তব্য করার জন্য হিন্দু অস্তিত্বরক্ষা মঞ্চের সদস্য অভিযুক্ত ২ ব্যক্তিকে আটক করে যাদবপুর থানার পুলিশ। চাপা উত্তেজনা থাকলেও কিছুক্ষণ পর অবস্থা কিছুটা স্বাভাবিক হয়। ফিরে আসে সাধারণ পরিস্থিতি।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026