ছুটির সকালে বেহালায় গ্যাসের সিলিন্ডার ফেটে চাঞ্চল্য ছড়াল। গত রবিবার সকাল সাড়ে ৯টা। বাড়িতে রান্না চড়েছিল। গ্যাসের আগুনে চলছিল রান্না। ঠিক সেই সময়েই আচমকা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। ভয়ংকর শব্দে আঁতকে ওঠেন প্রতিবেশিরা। সব ফেলে ছুটে আসেন সকলে। ততক্ষণে সিলিন্ডার ফেটে বাড়ির একাংশ দাউদাউ করে জ্বলছে। আগুনে পুড়ে গেছেন ৬ জন। দগ্ধদের নিয়ে স্থানীয় মানুষজনই ছোটেন হাসপাতালে। বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। এঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে সিলিন্ডার ফাটার জেরে বাড়ির চাল উড়ে যায়। গোটা বাড়ি বিস্ফোরণের তীব্রতায় তছনছ হয়ে গেছে। দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে হাজির হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাড়ির একটা অংশ পুড়ে গেছে। গোটা বাড়ি ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে। কীভাবে সিলিন্ডার ফাটল তা এখনও পরিস্কার নয়। পরিবারের সকলে হাসপাতাল চিকিৎসাধীন। ফলে তাঁদের সঙ্গে কথা বলার সুযোগ পায়নি পুলিশ। তবে সিলিন্ডার ফাটার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…