Kolkata

কলকাতায় ফের চলচ্চিত্র উৎসব

কলকাতায় প্রথমবার আয়োজিত হতে চলেছে মানবাধিকার বিষয়ক একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ৩ দিন ব্যাপী এই চলচ্চিত্র উৎসবের ঘোষণা মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিক ভাবে করলেন উদ্যোক্তারা। আগামী ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত হতে চলা এই চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়েছে ৩০টি ছোট সিনেমা ও তথ্যচিত্র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গান্ধীভবন অডিটোরিয়ামে দেখানো হবে সিনেমা ও তথ্যচিত্রগুলি। এরমধ্যে রাজ্যে তৈরি বেশ কিছু তথ্যচিত্র ও সিনেমাও জায়গা পেয়েছে। এছাড়া ঝাড়খণ্ড, ওড়িশা, মহারাষ্ট্র, পঞ্জাব, অসম ও মিজোরামেরও সিনেমা থাকছে। রয়েছে বাংলাদেশ, সিরিয়া, প্যালেস্টাইন, নেপালের সিনেমাও। সকাল ১১টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত সিনেমাগুলি দেখানো হবে।‌

কলকাতায় এধরণের চলচ্চিত্র উৎসব প্রথম। উদ্যোক্তা সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্র্যাটিক রাইটস এন্ড সেকুলারিজম বা সিপিডিআরএস ও মেডিক্যাল সার্ভিস সেন্টার বা এমএসসি। এই চলচ্চিত্র উৎসবের উদ্দেশ্য সম্বন্ধে বলতে গিয়ে উদ্যোক্তারা বলেন, বর্তমান সমাজে যেভাবে বিভিন্ন ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে সে সম্বন্ধে সকলকে অবহিত করাই এই চলচ্চিত্র উৎসবের লক্ষ্য। মানবাধিকার সম্বন্ধে সাধারণ মানুষকে সচেতন করতেও এই চলচ্চিত্র উৎসব বড় ভূমিকা পালন করবে বলে তাঁদের বিশ্বাস। আগামী দিনে শুধু কলকাতা বলেই নয়, কলকাতার বাইরেও রাজ্যের বিভিন্ন কোণায় এই চলচ্চিত্র উৎসব তাঁরা করতে চান বলে জানান উদ্যোক্তারা।

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026