Kolkata

নিক্কো পার্কের সামনে বাইকে ধাক্কা স্কুলবাসের, মৃত ১

সল্টলেকের নিক্কো পার্কের সামনে একটি স্কুল বাসের ধাক্কায় মৃত্যু হল ১ যুবকের। মৃতের নাম অমরনাথ শর্মা। তিনি পেশায় একজন তথ্যপ্রযুক্তি কর্মী। বুধবার সকালে সুদামা জয়সওয়াল নামে ১ ব্যক্তি বাইক চালাচ্ছিলেন। পিছনে বসেছিলেন অমরনাথ শর্মা। আচমকাই নিক্কো পার্কের সামনে একটি স্কুলবাস বাইকটিতে ধাক্কা মারে। ছিটকে পড়ে বাইক। মৃত্যু হয় পিছনে বসে থাকা অমরনাথ শর্মার। গুরুতর আহত হয়েছেন বাইক চালক। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতসকালে মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। সকালের দিকে নিক্কো পার্কের সামনেটা ফাঁকাই থাকে। গাড়িও চলে গতিতে। ফের সেই বেপরোয়া গতির বলি হল একটি তরতাজা প্রাণ।

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026