Kolkata

কোথায় গেল ৫ কিশোর-কিশোরী? হন্যে হয়ে খুঁজছে পুলিশ

বাড়িতে নাকি প্রায়ই বলত বকাবকি তারা আর সহ্য করতে পারছেনা। তাই বাড়ি ছেড়ে একদিন ঠিক পালিয়ে যাবে। সেটাই হল। রবিবার সন্ধেয় সেই যে বাড়ি থেকে বার হল এখনও তাদের দেখা নেই। রিজেন্ট পার্ক থানা এলাকার ইটখোলা মাঠ সংলগ্ন নতুনপল্লিতে তাদের বাড়ি। তেমনই ৬ অভিন্ন হৃদয় কিশোর কিশোরী অন্যান্য দিনের মতই বিকেলে খেলতে গিয়েছিল। কিন্তু তারপর সন্ধে গড়ালেও বাড়ি ফেরেনি। সন্ধে হয়ে যাওয়ার পরও তারা বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজ শুরু করেন। কিন্তু তাদের কোনও হদিস মেলেনি।

৬ কিশোর কিশোরীর মধ্যে ১৬ বছরের এক কিশোর অবশ্য পরে বাড়ি ফিরে আসে। তার কাছে সকলে জানতে চান অন্যরা কোথায়? কিশোর জানায় সে শিয়ালদহ স্টেশন থেকে ফিরে এসেছে। কিন্তু বাকিরা পরিকল্পনা করেই পালিয়েছে। তারা বর্ধমান যাওয়ার কথা বলাবলি করছিল বলেও জানিয়েছে কিশোর। এদিকে সোমবার সকালেও হারিয়ে যাওয়া ৫ পরিবারের সদস্যদের চোখের জল বাধ মানছে না। পুলিশ ঘটনার তদন্তে নেমে ওই ৫ জনের খোঁজ শুরু করেছে। প্রশ্ন উঠছে ওই কিশোর কিশোরী বাড়ি থেকে পালিয়েই গেল? নাকি তারা কোনও দুষ্টচক্রের হাতে পড়ে গেল? নাকি তাদের সঙ্গে অন্য কিছু হয়েছে? প্রশ্ন অনেক। কিন্তু যতক্ষণ না তাদের পাওয়া যাচ্ছে ততক্ষণ এসবের উত্তর মেলা কঠিন। তাই তাদের আগে খুঁজে বার করতে সবরকম চেষ্টা চালাচ্ছে পুলিশ।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026