Kolkata

দক্ষিণে ডায়রিয়া আতঙ্ক, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা

উপসর্গের শুরু গত শনিবার থেকে। রবিবার তা বেশ খারাপ চেহারা নেয়। শয়ে শয়ে রোগী হাসপাতালে হাজির হন। উপসর্গ সকলেরই এক। বমি, ঘনঘন মলত্যাগ, সঙ্গে প্রবল পেটের যন্ত্রণা। কলকাতা পুরসভার অন্তর্গত বাঘাযতীন, মুকুন্দপুর, গড়িয়া, বৈষ্ণবঘাটা, পাটুলি এলাকায় এই ডায়রিয়া আতঙ্ক পেয়ে বসেছে। এভাবে একই জায়গা জুড়ে একই রকম উপসর্গে শয়ে শয়ে মানুষ আক্রান্ত হওয়ায় আঙুল উঠেছে কলকাতা পুরসভা বণ্টিত জলের দিকেই। স্থানীয়দের দাবি, কলকাতা পুরসভার পানীয় জল থেকেই এই অবস্থা। যদিও কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের দাবি, জল থেকে সংক্রমণের কোনও প্রমাণ মেলেনি। তাঁর প্রশ্ন, যদি জল থেকেই হত তাহলে একই পরিবারের সকলের এই অবস্থা হচ্ছে না কেন? জল তো একই পান করছেন সকলে।

গত রবিবার সকাল থেকেই বাঘাযতীন হাসপাতাল সহ আশপাশের স্বাস্থ্যকেন্দ্রে রোগীর ভিড় উপচে পড়ে। স্থানীয় চিকিৎসকদের কাছেও এই উপসর্গ নিয়ে ভিড় জমাচ্ছেন মানুষজন। আক্রান্তদের মধ্যে অনেক শিশু রয়েছে। অনেক রোগীকে ওষুধ ও ওআরএস পান সহ বিভিন্ন পরামর্শ দিয়ে চিকিৎসকেরা বাড়ি পাঠাচ্ছেন। তবে প্রায় ৬০ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের বাঘাযতীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জোরকদমে চিকিৎসা পরিষেবা দেওয়া শুরু করেছেন। কী থেকে এমন কাণ্ড হল পুরসভার ৮টি ওয়ার্ডে তা খতিয়ে দেখছে কলকাতা পুরসভা।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026