Kolkata

দুষ্কৃতিকে ধরে ল্যাম্পপোস্টে বেঁধে মার স্থানীয়দের

রবিবার সকাল সাড়ে ৬টা। আচমকাই বাগুইআটির এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে পড়ে এক দুষ্কৃতি। বাড়িতে ঢুকেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো শুরু করে সে। অভিযোগ বন্দুকের ভয় দেখিয়ে লুঠের চেষ্টা করে ওই দুষ্কৃতি। ব্যবসায়ীর বুকে বন্দুক ঠেকিয়ে লক্ষাধিক টাকা দাবি করে সে। চেঁচামেচি শুরু হয়। সেই সময়ে ওই ব্যবসায়ীকে মারধর শুরু করে ওই দুষ্কৃতি। তার সঙ্গে আগ্নেয়াস্ত্র ছাড়াও ছিল ধারাল অস্ত্র। ওই সময়ে বাড়ির এক গৃহবধূ এগিয়ে এলে তাঁকেও মারধর করে ওই দুষ্কৃতি।

আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করেন ব্যবসায়ীর বাড়ির লোকজন। আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই ধরে ফেলেন দুষ্কৃতিকে। তারপর তাকে টেনে কাছের একটি ল্যাম্পপোস্টে বেঁধে উত্তম মধ্যম দেন। পরে তাকে বাগুইআটি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026