Kolkata

ভারতী ঘোষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, তাঁকে হন্যে হয়ে খুঁজছে সিআইডি

সোনা লুঠের মামলায় প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা। তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা সুজিত মণ্ডলের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সিআইডি। মামলার তদন্তে গত কয়েকদিনে বেশ কয়েকবার ভারতী ঘোষ ও তাঁর স্বামীর মাদুরদহের ফ্ল্যাটে তল্লাশি চালায় সিআইডি। সেখান থেকে উদ্ধার হয় সোনা, আড়াই কোটি টাকা, জমির দলিল সহ পুলিশের বেশ কিছু ফাইল। ঘটনার তদন্তে ভারতী ঘনিষ্ঠ হিসাবে পরিচিত ঘাটাল থানার প্রাক্তন ওসি চিত্ত পাল ও ঘাটালের তৎকালীন সিআই শুভঙ্কর দে’র বাড়িতে তল্লাশি চালায় সিআইডি।

শুভঙ্করবাবুর বাড়ি থেকে উদ্ধার হয় ৪০ লক্ষ টাকা। চিত্ত পালের বাড়ি থেকে উদ্ধার হয় ১৬ লক্ষ টাকা। এরপরই সিআইডি তাঁদের গ্রেফতার করে। অন্যদিকে ভারতী ঘোষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর থেকেই তাঁকে হন্যে হয়ে খুঁজছে সিআইডি। ভারতী ঘোষ এ রাজ্যে নেই এটা তাঁদের কাছে পরিস্কার। তাই ভিন রাজ্যে কোথায় তিনি রয়েছেন তা খুঁজে বার করার চেষ্টা চলছে। গুজরাট, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন জায়গায় খবরের ভিত্তিতে এক একটি দলে ভাগ হয়ে ভারতী ঘোষকে গ্রেফতার করতে ছুটছেন সিআইডি আধিকারিকরা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026