জরিমানার মুখে স্পাইসজেট

তাঁর অপরাধ ছিল তিনি সেরিব্রাল পালসিতে আক্রান্ত। সে কারণে তাঁকে বিমান থেকে নামিয়ে দিয়েছিল স্পাইসজেট কর্তৃপক্ষ। এই ঘটনার প্রতিবাদ করে আদালতের দ্বারস্থ হন জিজা ঘোষ। তাঁর অভিযোগ ছিল সময় নষ্ট, টাকা নষ্ট তো বটেই সেইসঙ্গে এই ঘটনায় তাঁকে মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। ২০১২ সালে ঘটা সেই ঘটনায় ৪ বছর লড়াইয়ের পর অবশেষে বিচার পেলেন তিনি। জোর করে বিমান থেকে নামিয়ে দেওয়ার জরিমানা হিসাবে স্পাইসজেটকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সেরিব্রাল পালসিতে আক্রান্ত জিজা ঘোষকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে স্পাইসজেটকে। এদিন আদালতের নির্দেশ শোনার পর ঘটনার জন্য জিজা ঘোষের কাছে ক্ষমাপ্রর্থনা করেছে স্পাইসজেট। প্রসঙ্গত কলকাতা থেকে গোয়াগামী বিমান থেকে তাঁকে ৪ বছর আগে নামিয়ে দিয়েছিল স্পাইসজেট কর্তৃপক্ষ।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026