বিধানসভায় এদিন বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী। আর সেই বক্তব্যে বিরোধীদের কামান দাগায় কসুর না করলেও মুখ্যমন্ত্রী এদিন অনেক বিষয় এড়িয়ে গেছেন বলে দাবি করলেন বিরোধী নেতা সুজন চক্রবর্তী। সিপিএম বিধায়কের দাবি, মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক বলেন বটে কিন্তু কোনওটাই প্রশাসনিক বৈঠক হয়না। তার জায়গায় ওটা হয় মধ্যস্থতার বৈঠক। যেখানে প্রশাসন ও দলের নেতাদের মধ্যে সমঝোতা করান তিনি। পাশাপাশি একদা মুখ্যমন্ত্রীর কাছের লোক হিসাবে পরিচিত আইপিএস ভারতী ঘোষের বাড়িতে সিআইডি তল্লাশি নিয়েও খোঁচা দিতে ছাড়েননি সুজনবাবু। একসময়ে ভারতী ঘোষই মুখ্যমন্ত্রীকে মা বলেছিলেন। সুজনবাবুর প্রশ্ন, তাহলে কারা মা বলে গুছিয়ে নিয়েছে।
শিক্ষাক্ষেত্রে অরাজকতা চলছে বলেও দাবি করেন সুজন চক্রবর্তী। কলকাতা বিশ্ববিদ্যালয়, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বারবার খবরের শিরোনামে উঠে আসা নিয়ে মুখ্যমন্ত্রী এদিন একটি কথাও বলেননি বলে দাবি করেন সুজনবাবু। সেইসঙ্গে শিক্ষামন্ত্রীকে বেচারা বলে উল্লেখ করে তিনি দাবি করেন শিক্ষামন্ত্রীকেই ইউনিয়ন রুমের সমঝোতা থেকে ছাত্র সংগঠন ও অধ্যক্ষের মধ্যে সমঝোতার দায়িত্ব নিতে হচ্ছে।
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…