শিশু মাত্রই লজেন্স খেতে ভালোবাসে। সেই লজেন্সের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক মাঝবয়সী ব্যক্তির বিরুদ্ধে। শিশুটির চিৎকারে বানচাল হয়ে যায় তার অপকর্ম। খবর পেয়ে অভিযুক্ত রাজু রাজবংশীকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত মঙ্গলবার দুপুরে রাজডাঙ্গার একটি মাঠে বসে মদ্যপান করছিল রাজু। সেইসময় তার সামনে ৬ বছরের শিশুকন্যাটি উপস্থিত হয়। অভিযোগ, লজেন্সের লোভ দেখিয়ে রাজু শিশুটিকে নিয়ে যায় একটি নির্জন স্থানে। সেখানে শিশুটিকে যৌন নির্যাতন করার চেষ্টা করে ওই ব্যক্তি।
একসময় শিশুটি চিৎকার করে উঠলে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই পরে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।
সম্মানজনক আচরণের বিকাশে পথ দেখাল একটি গ্রাম। এখানে খারাপ কথা বললেই ৫০০ টাকা জরিমানা। না…
কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। সংবাদ সংস্থা জানায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। যদিও আশার…
ভারতীয় সুরের জগতের উজ্জ্বলতম তারকা আশা ভোঁসলে হাসপাতালে ভর্তি। হৃদরোগে আক্রান্ত আশা ভোঁসলে হাসপাতালে চিকিৎসাধীন।…
পশ্চিম এশিয়ার পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলেছে ভারতের আমের বাজারে। যা আবার ভারতের একাংশের বাজারে আমের…
ভারত মহাকাশে মানুষ পাঠাতে চলেছে। সেই গগনযানের ২০২৭ সালে মানুষ নিয়ে পাড়ি দেওয়ার কথা। তার…
এবার ৬১ দিনের জন্য এক রাজ্য বন্ধ করতে চলেছে মাছ ধরা। সমুদ্র উপকূল ধরে মাছ…