Kolkata

গঙ্গায় হারিয়ে গেলেন ফ্লোটেলের ভাইস প্রেসিডেন্ট

ভাল ফল করেছে হোটেল ফ্লোটেল। তাই হোটেলের সব কর্মীরা ঠিক করেছিলেন পিকনিক হবে। তাতে সংস্থার ভাইস প্রেসিডেন্ট অরিন্দম বসুকেও অংশ নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন তাঁরা। অরিন্দমবাবু অনুরোধ মেনে অংশও নেন। গত শনিবার গঙ্গাবক্ষে সেজে ওঠা স্টিমারে চলছিল পিকনিক। বিকেলের দিকে সেই স্টিমার থেকেই নাজিরগঞ্জের পোদরাহাটের কাছে আচমকাই গঙ্গায় পড়ে যান অরিন্দমবাবু। মুহুর্তে জলে তলিয়ে যেতে থাকেন। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ নেই।

রাতে তল্লাশি চলার পর রবিবার সকাল থেকেও তন্নতন্ন করে চলছে তল্লাশি অভিযান। কিন্তু বেলা পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি। কীভাবে তিনি পড়ে গেলেন তা নিয়েও সহকর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

News Desk

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026