ফাইল : কলকাতার বেসরকারি বাস
ডিজেলের দাম অনেকটা বেড়েছে। বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, গাড়ির যন্ত্রাংশেরও দাম বেড়েছে। কিন্তু বাসের ভাড়া ২০১৪ সালের পর আর বাড়েনি। এমনই দাবি করে এবার ধর্মঘটের কথা ঘোষণা করল বাস ও মিনিবাস মালিক সংগঠনগুলি। আগামী ১ ও ২ ফেব্রুয়ারি এই বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বাস মালিকদের দাবি, আগেও ডিজেলের দাম বৃদ্ধির জেরে ভাড়া বাড়ানোর জন্য তাঁরা রাজ্য সরকারকে অনুরোধ করেছেন। কিন্তু তাতে রাজ্য সরকার গুরুত্ব না দেওয়া তাঁদের ধর্মঘটের পথ বেছে নিতে হল।
কলকাতা সহ গোটা রাজ্যের পরিবহণের শিরদাঁড়াই হল বেসরকারি বাস পরিবহণ। ফলে তারা রাস্তায় না নামলে ভোগান্তি নিশ্চিত। রাজ্য সরকারের হাতে এত বাস নেই যে সেই শূন্যস্থান পূরণ করে যান চলাচল স্বাভাবিক রাখবে। ফলে আমজনতার কপালে চিন্তার ভাঁজ পড়ল। তার ওপর যে দুদিন ধর্মঘট ডাকা হয়েছে তা বৃহস্পতি ও শুক্রবার। ফলে ভরা কর্মদিবসে এমন কর্মনাশা ধর্মঘটের ডাকে কাজকর্ম যে লাটে উঠতে পারে তা মেনে নিচ্ছেন অনেকেই।
মিনিবাস সংগঠনগুলির দাবি তাদের ন্যুনতম ভাড়া ১২ টাকা করতে হবে। অন্যদিকে সাধারণ বাসের দাবি, তাদের ন্যুনতম ভাড়া ১০ টাকা করতে হবে।
এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…
সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…
গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…
ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…
গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…