গত সোমবার জ্বর নিয়ে মুকুন্দপুরের আমরি হাসপাতালে ভর্তি করা হয় কামালগাজির বাসিন্দা এক আড়াই বছরের শিশুকে। তার অসুস্থতা কমেও আসছিল। সুস্থ হয়ে উঠছিল শিশুটি। কিন্তু শিশুর পরিবারের অভিযোগ, এদিন একটি ইনঞ্জেকশন শিশুটিকে দেওয়া হয়। তখন তার পাশে তার মা ছিলেন। মায়ের দাবি, তাঁর মেয়েকে ইঞ্জেকশন দেওয়ার পরই তার পরিস্থিতির অবনতি হতে থাকে। কিন্তু সে সময়ে ধারে কাছে অক্সিজেন মাস্ক পর্যন্ত ছিল না। সিপিআর পর্যন্ত দেওয়া হয়নি। এরপরই ক্রমশ মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি। শিশুর পরিবারের অভিযোগ, হাসপাতালের গাফিলতিতেই মৃত্যু হয় ওই তার। ঘটনা সামনে আসার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতালে। কাঁদতে কাঁদতে একবার জ্ঞান হারান শিশুর মা। আত্মীয়রা হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন।
যদিও হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসায় গাফিলতির অভিযোগ উড়িয়ে দিচ্ছেন। তাঁদের দাবি চিকিৎসায় গাফিলতি কথা বলে দেওয়া সহজ। কিন্তু তাঁরা খতিয়ে দেখেছেন শিশুর চিকিৎসায় কোনও গাফিলতি হয়নি। প্রমাণ হিসাবে মৃত শিশুটির অটোপসি করানোর প্রস্তাব দিয়েছেন তাঁরা।
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…