Kolkata

বেলেঘাটা ও খান্না, শহরে সকাল সকাল জোড়া আগুনে আতঙ্ক

একইদিনে বিধ্বংসী আগুনের গ্রাসে বড়সড় ক্ষয়ক্ষতি হতে পারত। তবে তা আর শেষপর্যন্ত হল না দমকলবাহিনীর তৎপরতায়। প্রথম অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বেলেঘাটায়। সোমবার ভোরে ক্যানাল ওয়েস্ট রোডের ধারে স্তূপীকৃত মেডিক্যাল বর্জ্যে হঠাৎ আগুন লেগে যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে যায় রাস্তার ধারের ঝুপড়ি অবধি। আগুনের তীব্রতা এতটাই ছিল যে ভস্মীভূত হয়ে যায় বেশ কয়েকটি ঝুপড়ি। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এলাকাবাসী সাথে সাথে খবর দেন দমকলে। ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের ৬টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।

দ্বিতীয় আগুন লাগার ঘটনাটি ঘটেছে খান্না মোড়ের কাছে এপিসি রোডে। ওই এলাকায় বেশ কয়েকটি গেঞ্জির কারখানা রয়েছে। সেই কারখানাগুলির মধ্যে একটির কাপড়ের গুদামে সোমবার সকালে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়ায় এলাকাবাসীর মধ্যে। তবে দ্রুত অবস্থা আয়ত্তে আনতে সক্ষম হয় দমকলবাহিনী। ২টি ক্ষেত্রেই আগুন লাগার কারণ কি তা খতিয়ে দেখছে দমকল।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026